টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেলেন স্বামী, ঘরে ঝুলছে স্ত্রীর মরদেহ

প্রচ্ছদ » অপরাধ » টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেলেন স্বামী, ঘরে ঝুলছে স্ত্রীর মরদেহ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলায় সুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমা আক্তার উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পান ব্যবসায়ী মো. কামালের স্ত্রী। বুধবার (৩০ জুলাই) বিকেলে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে সুমা আক্তারের পরিবারের দাবি কামাল তার সঙ্গে ঝগড়াঝাটি করে স্বর্ণালংকার নিয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ায় সুমা আক্তার ক্ষোভে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ১০ বছর বয়সী ছেলে তাহসিনকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে সে। এর পর থেকে সে ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যেই ছিলো। পরে দুপুরের দিকে ছেলে তাহসিন স্কুল থেকে বাসায় এসে ঘরের দরজা বন্ধ দেখে তার মাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু ঘরের দরজা না খোলায় সে পার্শ্ববর্তী চাচার বাসায় গিয়ে বিষয়টি জানালে তারা এসে জানালার ফাক দিয়ে দেখতে পান সুমা আক্তার ওড়না দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের বড় বোন সেলিনা আক্তার জানান, গত ১৪-১৫ বছর আগে ঢাকায় প্রেমের সম্পর্ক করে তার বোন সুমা আক্তারকে বিয়ে করেন মো. কামাল। তাদের সংসারে তাহসিন নামের ১০ বছর বয়সী একটা ছেলে আছে। প্রেম করে বিয়ে করার বিষয়টি প্রথমে তারা মেনে না নিলেও বোনের সুখের কথা চিন্তা করে তারা বিষয়টি মেনে নিয়েছে। বিয়ের পর থেকেই কামাল তার বোনকে শান্তিতে থাকতে দেয়নি। সামান্য বিষয় নিয়েও তার সঙ্গে খারাপ ব্যবহার করতো। এমনকি বিভিন্ন সময় মারধরও করতো। গত ৬ মাস আগ থেকে তাদের পারিবারিক দ্বন্দ্ব কঠিন আকার ধারন করে। সামন্য বিষয় নিয়েই সুমাকে তালাক দেওয়ার কথা বলতো কামাল। স্বামীর খারাপ আচরন ও মারধরের কথা সুমা আক্তার প্রায়ই বড় বোনেকে বলতো। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুমা আক্তার বড় বোনকে মোবাইলে জানায়, তার স্বামী কামাল সকালে ঘরে থাকা টাকা ও তার তিনভরি স্বর্ণালংকার নিয়ে তাকে না জানিয়ে চলে গেছে। বিষয়টি তার ছোট ভাই বিল্লাল ও বিল্লালের স্ত্রীকে জানালে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো তার সঙ্গে উপহাস করেছে। পরে তাকে শান্তনা দিয়ে বড় বোন সেলিনা কামালকে ফোন দেয়। কামাল প্রথমে বিষয়টি স্বীকার না করলেও এক পর্যায়ে স্বীকার করে যে, সে স্বর্ণালংকার ও টাকা নিয়েছে। কথায় এক পর্যায়ে কামাল তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। বিকেল ৪টার দিকে কামাল মোবাইল করে জানায় সুমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সেলিনা আরো জানায়, তার বোন জামাই কামাল এর আগেও কয়কে বার তার বোনকে বাসায় রেখে অনেক দিন ধরে পালিয়ে ছিলেন। বিষয়টি তারা সে সময় বিষয়টি এতোটা গুরুত্ব দেয়নি। কামালের তার বোনকে স্ত্রী হিসেবে কখনো শান্তি দেয়নি। এ সকল ক্ষোভ থেকেই তার বোন আত্মহত্যা করেছে। এর জন্য কামাল ও তার ছোট ভাই বিল্লাল দায়ী। তাদের কারনেই তার বোন আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছ। মরদেহটি আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০:১১:৫০   ৩৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
মনপুরায় গাঁজাসহ দুই মাদককারবারি আটক
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
আলীনগরে মাদক সেবনের সময় লাইট জ্বালানোকে কেন্দ্র করে হামলা, আহত-৫
ভোলায় রান্নাঘর সংস্কারক কাজকে কেন্দ্র করে পিটিয়ে হাত ভেঙ্গে দিল গৃহবধূর ॥ হাসপাতালে ৪ জন
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ



আর্কাইভ