ভোলার মানবিক ডিসি আজাদ জাহান

প্রচ্ছদ » জেলা » ভোলার মানবিক ডিসি আজাদ জাহান
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



---

আদিল হোসেন তপু ॥

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। ইতোমধ্যে তিনি ভোলার অসহায় দুস্থ পরিবার থেকে শুরু করে নি¤œভিত্ত মধ্যভিত্ত, বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ রোগী, রিকশাওয়ালা, শ্রমিক, ব্যবসায়ী, সুশীল সমাজসহ সব শ্রেণি- মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

গত বছর ৫ আগস্টের পরে জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তার প্রচেষ্টা প্রশংসা কুড়াচ্ছে।

প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে একধিক দুস্থ মানুষ বিভিন্ন মানবিক সাহায্যের আবেদন নিয়ে আসছেন তার কাছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই করেই অতি দ্রুততার সাথে তাদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করছেন জেলা প্রশাসক আজাদ জাহান। জেলার এই অভিভাবক কাউকেই খালি হাতে ফিরিয়ে দেন না।

এমনি একজন ভোলার ভেলুমিয়া চন্দ্র প্রসাদ গ্রামের বাবলু (২৫)। গাছ থেকে পরে গিয়ে আর্থিক সংকটের কারনে চিকিৎসা না করতে পেরে ৩ বছর ধরে বাসাবাড়িতে শুয়ে কাটাচ্ছেন। ছেলের সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য জন্য সহযোগিতা চান জেলা প্রশাসকের কাছে। সেই আবেদনে সাড়া দেয় জেলা প্রশাসক আজাদ জাহান।

---

জেলা প্রশাসক মো আজাদ জাহান এক বছরের কাছাকাছি দ্বীপ জেলা ভোলার দায়িত্ব গ্রহণ করেন। রুটিন কাজের বাইরে তিনি সপ্তাহে দু-একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এ ছাড়া প্রতি বুধবার নিজ কার্যালয়ে গণশুনানি করেন।

এতে উপস্থিত সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। এতে হয়রানির শিকার মানুষ দ্রুত সেবা পাচ্ছে। মো. আজাদ জাহান বলেন, জনগণের দোরগোড়ায় সৎভাবে সঠিক সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যত কাজ আছে, আমি করতে চাই, যা ইতোমধ্যে শুরুও করেছি। তিনি বলেন, মানুষ যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়ে সঠিক সেবা এখান থেকে নিয়ে যেতে পারে, এটাই আমি চেষ্টা করছি। এ ছাড়াও জেলার গ্যাসভিত্তিক শিল্প কারখানা তৈরিতে ভূমিকা নেওয়ার পাশাপাশি পর্যটন জেলা হিসেবে ভোলাকে গড়ে তোলার পরিকল্পনা সম্পর্কে আজাদ জাহান বলেন, এই দ্বীপ জেলাকে পর্যটকদের জন্য কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ৯:৫০:৩৯   ৪৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ