দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রচ্ছদ » জেলা » দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধদুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধদুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩নম্বর এবং নৌ-বন্দরকে ১নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ভোলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।

রুটগুলো হলো ভোলা-লক্ষীপুর, দৌলতখান-আলেকজেন্ডার, মির্জাকালু-আলোকজেন্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চরজহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-জহির উদ্দিন।

ভোলা নৌবন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌবন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় জেলার অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন।

নদীতে পানি বাড়ার ফলে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় বিঘœ সৃস্টি হচ্ছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।

বাংলাদেশ সময়: ৯:৪৭:৫২   ১৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান
ভোলায় সুজনের আয়োজনে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল



আর্কাইভ