চরফ্যাশনে সেরা ফলাফল বিবেচনায় ৩৬ শিক্ষার্থীকে পুরস্কৃত

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে সেরা ফলাফল বিবেচনায় ৩৬ শিক্ষার্থীকে পুরস্কৃত
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলায় ২০২২ ও ২০২৩ সালে বিভিন্ন বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নাম্বার অর্জন করায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচনায় ৩৬ জন স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে প্রতিজন কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়েরের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:৪২:৪৫   ২৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
মালদ্বীপে বিস্ফোরণে চরফ্যাশনের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
চরফ্যাশনের আসলামপুরে ২৩৩ পরিবার পেল ফ্যামিলি কার্ড
চরফ্যাশনে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
অবৈধ ইটভাটার দহনে উজার হচ্ছে ম্যানগ্রোভ বাগান, সাবার হচ্ছে ফসলী জমি
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ
চরফ্যাশনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিলীন হচ্ছে তীররক্ষা বাঁধ
চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ