
মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥
ভোলার দৌলতখান উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরীর সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, দৌলতখান থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জিল্লুর রহমান, দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামমের সেক্রেটারী মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, দৌলতখান প্রেসক্লাব সভাপতি জাকির আলম, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ খান, সাকিনা আদর্শ একাডেমীর শিক্ষক মোঃ মিরাজ হোসেন ও হাজীপুর ফাজীল মাদ্রাসা শিক্ষক আওলাদ হোসেন এ সময় সরকারি দাপ্তরিক কর্মকর্তা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৯:৪০:১৯ ১৪১১ বার পঠিত