ভোলায় এইচ আর কিন্ডার গার্টেনে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় এইচ আর কিন্ডার গার্টেনে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় এইচ আর আদর্শ কিন্ডার গার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০জুলাই) নবীপুর সাইক্লোন সেল্টার সংলগ্ন প্রতিষ্ঠানের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলতাজের রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌস বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও মানবতার দুয়ারের প্রতিষ্ঠাতা মোঃ মনিরুল ইসলাম। প্রতিষ্ঠানের সাবেক পরিচালক নূর নবীর সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শরিফ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান আবুল কালাম। আরো উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেয়া হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে

পড়াশোনার পাশাপাশি যারা সহশিক্ষা কার্যক্রমে ভালো করেছে তাদের মধ্য থেকে আরো ১২ জনকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক নূরনবী বলেন, আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন অর্থ গ্রহণ করি নাই। শিক্ষার্থীদের কাছ থেকে যথা সামান্য যে বেতন সংগ্রহ হয় তা দিয়ে কোনরকম শিক্ষকদের বেতন পরিশোধ করে প্রতিষ্ঠান চালাই। প্রধান অতিথি বলেন ধনিয়া ইউনিয়নের মধ্যে এ কিন্ডারগার্টেন অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও আমরা সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাব।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ভোলার পীর সূফীসাহেব হুজুরের নামে নামকরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৩৯:০০   ১৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত
ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট-লঞ্চঘাটসহ শহর রক্ষা বাঁধ
ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, কৃষকদের মাথায় হাত
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলায় ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভোলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ভোলার জলসীমায় ইলিশ কমছে, বাড়ছে শঙ্কা ইলিশ আহরণ বাড়লেও উৎপাদনে বিপর্যয়



আর্কাইভ