
শাহীন আলম মাকসুদ, লালমোহন॥
লালমোহন পৌরসভা ৯নং ওয়ার্ডে নাঙ্গল খালি ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে স্বর্ণালী সংযুক্ত সড়কের ৩০০ ফুট রাস্তার জন্য চরম দুর্যোগ পোহাতে হচ্ছে অত্র এলাকার বাসিন্দাদের। স্কুল মাদরাসার ছোট ছোট শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যাইতে পারছে না এমনটাই অভিযোগ করেছেন স্কুলগামী ছাত্র-ছাত্রীরা। একই সুরে অভিযোগ করছে ৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, এখানে আগে পাকা রাস্তা ছিল। খালের পাশে রাস্তা থাকার কারণে আস্তে আস্তে পানির স্রোতে রাস্তাটি ভেঙ্গে যায় মারকাজুল সুন্নাহ হাফিজি মাদ্রাসা শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, অনেক ছাত্র চলাচলের সময় সাইকেল রিকশা নিয়ে পড়ে যায় আমি এসে ছাত্রদেরকে উদ্ধার করে নিয়েছি। ৯নং ওয়ার্ডের ৩০০ ফুটপাকা ভাঙ্গা সড়ক মেরামত করার জন্য মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল দশটায় ভাঙ্গন কবলিত বিলীন হওয়া পাকা রাস্তা পূর্ণ-নির্মাণ এবং ভাঙ্গনরোধের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন লালমোহন পৌরসভা ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৯নম্বর বিএনপির সভাপতি মাসুদ করিম লিটন, সাধারণ সম্পাদক মাইনুল আলম লাভলু, যুবদল নেতা মীর ফরিদ, আবু তাহের মসজিদের ইমাম স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী নারী পুরুষরা।
বাংলাদেশ সময়: ১:৩২:২০ ৩৮৫ বার পঠিত