
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত চতুর্থ শ্রেণীর কর্মচারী মাসুমা বেগমের সমাধিতে পু®পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পু®পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।
পু®পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া ও মুনাজাত করেন তারা। পরে মাসুমার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা। একইসঙ্গে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিমানবাহিনীর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এবং সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর নির্দেশে নিহত মাসুমা বেগম এর পরিবার বর্গের খোঁজ খবর নেন।
এ সময় বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহঅধিনায়ক উইং কমান্ডার এবি এম সরোয়ার জাহান বলেন, আমাদের কাছে এই ধরনের দূর্ঘনা খুবই নতুন, আমাদের ধারণার বাহিরে। অনেকেই আমাদের ব্যাপারে ভুল তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে। আমরা আপনাদেরই লোক, আপনাদের সেবাই আমাদের কর্ম।

‘আমরা সবার জন্য এক হয়ে কাজ করবো। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি, তবে খুশির খবর হলো অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমরা তাদের পাশে আছি।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে অফিস সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন। রবিবার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
সেখানে তার স্বামী মোঃ সেলিমের পারিবারিক কবরস্থানে সকাল দশটায় সমাধি করা হয়। নিহত মাসুমার এক ছেলে- আব্দুল্লাহ (১৩) ও এক মেয়ে- মোসাম্মদ: সুমাইয়া বেগম (২৪) ছেলের স্বপ্ন অপূর্ণ রেখেই দুনিয়া ছেড়ে যান।
বাংলাদেশ সময়: ১:০৫:১৮ ২৯৩ বার পঠিত