তজুমদ্দিনে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে “পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস শীর্ষক একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২৮ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয় এবং সেরা পারফর্মিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিস এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মানেই জাতির ভবিষ্যৎ নির্মাণ। পারফরম্যান্স বেইজড এই গ্রান্ট কর্মসূচি সরকারের গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করবে।” যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কার প্রদান শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর মর্যাদা বাড়ায় না, বরং শিক্ষকদের মাঝে দায়িত্ববোধ, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও এক ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। এটি একটি দীর্ঘমেয়াদী শিক্ষাগত অগ্রগতির দিকচিহ্ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার জনাব খন্দকার ফজলে গোফরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। শিক্ষাগত মান ও অগ্রগতির ভিত্তিতে নির্বাচিত প্রতিষ্ঠানপ্রধানদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে অতিথিদের মাধ্যমে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অতিথিরা বলেন, এ ধরনের প্রণোদনামূলক আয়োজন তজুমদ্দিনের শিক্ষা খাতে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সকলে।

বাংলাদেশ সময়: ১:০৩:০৮   ২৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক
আ’লীগ লুটপাটকারী দল, ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে: স্পীকার মেজর হাফিজ
এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তজুমদ্দিনে মেজর হাফিজকে সংবর্ধনা
তজুমদ্দিনে বিয়ের দাবিতে ডাইয়ারপাড় কমিউনিটি ক্লিনিকে তরুণীর অনশন, হামলার অভিযোগ



আর্কাইভ