চরফ্যাশনের দুই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনের দুই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশন উপজেলার মেয়াদোত্তীর্ণ নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ০৩ (তিন) মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে গত রোববার (২৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট আল মানিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এবং নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশিত হয় ২০২০ সালের ১৩ জানুয়ারি। সে অনুযায়ী, দুই ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১৩ জানুয়ারি।

আদালতে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ জাহিদ, মোঃ মানিক ও রাজিব জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন।

আইনজীবী আল মানিক আদেশের বিষয় নিশ্চিত করে বলেন, এখন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০২৪ সালে সংশোধিত) এর ধারা ১৮(১), (২) ও (৩) অনুযায়ী অবিলম্বে প্রশাসক ও সদস্য নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১:০০:১৫   ২২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত ও বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
চরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনের জেলে পল্লীতে নেই কোলাহল
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
চরফ্যাশনে২০২৪-এর ১৬ই জুলাই শহিদ দিবস পালিত
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
চরফ্যাশনে ২৫ পিচ ইয়াবাসহ আটক-১
চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা
চরফ্যাশনে পরীক্ষার কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা, ভাঙচুর
টানা ভারী বর্ষণে চরফ্যাশনের নিম্নাঞ্চল পানির নিচে: ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি



আর্কাইভ