তজুমদ্দিনে নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল ৩ শতাধিক অসহায় রোগী

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল ৩ শতাধিক অসহায় রোগী
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণ মূলক কর্মকা-ের অংশ হিসেবে এবং জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিনে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদে দুই তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন।এবং রোগীদের হাতে ব্যবস্থাপত্র অনুযায়ী তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষকে চিকিৎসা কেন্দ্রে আসার জন্য অবহিত করা হয় বলে জানান বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র । ক্যাম্পে উপস্থিত স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন জানান, এই ধরনের মানবিক উদ্যোগ এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ। চিকিৎসা নিতে আসা মো: হাসান বলেন, তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়া সেখানে গিয়ে ৫ টাকার টিকিট কেটে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর ৫টা গ্যাস্ট্রিকের ঔষুধ ছাড়া কিছুই পাই না। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে এসে মনোভুত চিকিৎসা ও ফ্রিতে অনেক ঔষধ পেয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কর্নেল ফারহান আবিদ (বিএন) জানান, বয়স্করা ব্যথা ও এলার্জি জনিত রোগে বেশি আক্রান্ত। এছাড়া সিজনাল ফ্লুতে আক্রান্ত রোগীরা বেশি চিকিৎসা নিতে আসছেন। তাদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:৫৭:৪১   ১১৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক
আ’লীগ লুটপাটকারী দল, ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে: স্পীকার মেজর হাফিজ
এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তজুমদ্দিনে মেজর হাফিজকে সংবর্ধনা
তজুমদ্দিনে বিয়ের দাবিতে ডাইয়ারপাড় কমিউনিটি ক্লিনিকে তরুণীর অনশন, হামলার অভিযোগ



আর্কাইভ