প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চায় কিন্তু কিছু উপদেষ্টাসহ ছাত্ররা তাকে ভুল বুঝাচ্ছে: মেজর অব. হাফিজ

প্রচ্ছদ » জেলা » প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চায় কিন্তু কিছু উপদেষ্টাসহ ছাত্ররা তাকে ভুল বুঝাচ্ছে: মেজর অব. হাফিজ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



---

আদিল হোসেন তপু/ হেলাল উদ্দিন লিটন ॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চায়। কিন্তু কিছু উপদেষ্টাসহ ছাত্ররা তাকে ভুল বুঝাচ্ছে। নির্বাচন বিলম্বিত করার জন্য। ছাত্ররা চিন্তা করছে এখনো কমিটি করতে পারিনি। এখনো যাদের নিবন্ধন হয়নি তারা কি ভাবে ক্ষমতায় যাবে। আগামী নির্বাচন ফেব্রুয়ারী বা যেকোন দিন দিক বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এসে সাথে সাথে গনতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে শুধু গরিমষী করে। এক ধরনের রাজনৈতিক দল আছে বাংলাদেশে যাদের দলে দুই তিন জন নেতাকর্মী। এরা এসে শুধু সংস্কারের কথা বলে। আর উপদেষ্টারাও ভাবে অনেক আরামে আছে, চাইলে টাকাপয়সাও বানানো যায়।

তিনি আরও বলেন, ছাত্ররা অনেক সংগ্রাম করেছে কিন্তু তারা দুর্নীতির কাছে দ্রুত আত্মসমর্পণ করেছে। এরা আমাদের নাতির বয়সী। আমরা চাই এই দলটা উঠুক, যেহেতু তারা তরুণ। একসময় তারা ধীরে ধীরে রাজনীতিতে নাবালক থেকে সাবালক হয়ে উঠবে। তারপর এক সময় সরকার গঠন করুক। তাদের জন্য শুভকামনা রইলো। তবে এত আগে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বাজে মন্তব্য করার কোন প্রয়োজন নেই। এনসিপি হলো আমাদের ছেলে-নাতীদের বয়সী। তাদের সাথে আমাদের কোন বিরোধ নেই।

মেজর হাফিজ আরো বলেন, শেখ মজিবুর রহমানের নির্দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করছে আর তার কন্যা শেখ হাসিনা গনতন্ত্র হত্যা করছে। সংসদে শেখ পরিবারেরই ৩৪ সদস্য ছিলো। তারা দেশের টাকা লুট করে বিদেশে পাহাড় গড়েছে। আওয়ামীলীগের সাথে কোন দোস্তি করবেনা। এরা ১৭ বছর আমাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করছে।আওয়ামীলীগের কপাল ভালো। আমরা ক্ষমতায় গেলে এর বিচার করা হবে।

দলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে শহীদ জিয়া স্বপ্ন স্বাধীন বাংলাদেশ গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক স¤পাদক আ ক ম কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম। সম্মেলনের সভাপতিত্বে করেন বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু।

সম্মেলনের প্রথম অধিবেশনে সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের ঐকমত্যের মাধ্যমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও ওমর আসাদ মিন্টুকে সাধারণ স¤পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। ঝড়-বৃষ্টিতে ভিজেও তারা শ্লোগানে মুখর রাখেন উপজেলা সদর এলাকা।

বাংলাদেশ সময়: ১:১৮:৪২   ১৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ