ভোলায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কর্মশালা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কর্মশালা
সোমবার, ২৮ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সমকালীন শিক্ষার মানোন্নয়নে অগ্রগতি প্রয়োজন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাবাজার ফাতেমা খানম কলেজেররআয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নিজেদের সামর্থের উপর নির্ভর করে শিক্ষারমান উন্নয়নে ২০টি সুপারিশ করেছে প্রতিষ্ঠানের প্রধানরা।

এতে বলা হয়েছে শিক্ষার্থীর দুর্বলতা খুঁজে বের করতে পারলেই ওই শিক্ষার্থীর মানোন্নয়ন সম্ভব হবে। পরবর্তীতে সামগ্রিক শিক্ষার্থীদের গুণগত উন্নয়ন ঘটবে। জেলার সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজ এ কর্মশালার আয়োজন করে।

ওই কলেজের ল্যাবে অনুষ্ঠিত কর্মশালার বিষয় ছিল সমকালীন শিক্ষারমান উন্নয়নে অগ্রগতি প্রয়োজন’। আড়াই ঘন্টার কর্মশালায় শিক্ষকরা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এক একজন ৫টি সুপারিশ করেন।

কর্মশলায় কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার পাশাপাশি বিষয় ভিত্তিক শেশন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিফাত ফেরদৌস।

এ ছাড়া ক্লাস নেন রিসোর্স পারসন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম চৌধরী।

বিষয়ের উপর মূল কন্টেইন তুলে ধরেন সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল ও সহকারী অধ্যাপক অমিতাভ রায় । প্রধান শিক্ষকদের মধ্যে মোঃ আবু তাহের ও আব্দুল মান্নান বিষয়ের আলোকে নিজের অবস্থান তুলে ধরেন। এদিকে প্রতিষ্ঠান প্রধানদের দেয়া সুপারিশ মালা জেলা প্রশাসকের মাধ্যমে নীতি নিদ্ধারনিতে উপস্থাপন করা হবে বলের জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

কর্মশালায় বলা হয় আমাদেও গ্রাম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেটুকু স¤পদ রয়েছে। সে অবকাঠামো রয়েছে, তার উপর ভিত্তি করে সস প্রতিষ্ঠানের মানোউন্নয়নে পরিকল্পা নিতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি ক্লাশকে প্রানমুগ্ধ করে তুলতে হবে। শিক্ষার্থীদের ক্লাসমুখি করতে প্রতিদিনই নতুন নতুন পরিকল্পা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীর ধারণক্ষতার উপর নির্ভর করে, পাঠদানের পরিকল্পা নিতে হবে। যা বাস্তবায়ন করবেন শিক্ষকরা। খুঁজে বের করতে হবে শিক্ষার্থীর দুর্বলতা কোন ক্ষেত্রে। কি বুঝেনা শিখষার্থীরা। ঠিক ওই টুকু বঝিয়ে দিতে পারলে, ওই শিক্ষার্থীর পড়া লেখার মানের অনেক পরিবর্তন আসবে।

বাংলাদেশ সময়: ১:১২:১০   ১৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
রাজাপুরে ৩২ পরিবার পেল ত্রাণ সহায়তা
যুব নেতৃত্ব বিকাশে সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে ঘরের মালামাল নিয়ে উধাও স্ত্রী!
ভোলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
৩নম্বর সতর্ক সংকেত: জেলে ও ট্রলার মালিকদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ কোস্ট গার্ডের
ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো দেওয়া হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ