মাইলস্টোন ট্র্যাজেডির আহত ও নিহতদের জন্য বোরহানউদ্দিনে বিশেষ দোয়া মাহফিল

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » মাইলস্টোন ট্র্যাজেডির আহত ও নিহতদের জন্য বোরহানউদ্দিনে বিশেষ দোয়া মাহফিল
সোমবার, ২৮ জুলাই ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় রবিবার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পিরগঞ্জ বেপারী বাড়ি জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম মমিন এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, সাবেক সেনা সদস্য মোঃ প্রব্লু, হাসান মাষ্টার, পৌর যুবদল নেতা সালাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের স্বামী মোঃ সেলিম।

নিহত মাসুমা বেগম কে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মাহফিলে উপস্থিত ব্যক্তিরা নিহত ও আহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন নিহত ব্যক্তিদের শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করা হয়।

উল্লেখ্য, রফিকুল ইসলাম মমিন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং ভোলা-২ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি ব্যক্তিগতভাবে এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করতে এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১:১১:২৩   ২৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ