মনপুরায় ট্রলার থেকে তিন জেলে অপহরণ

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় ট্রলার থেকে তিন জেলে অপহরণ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলেদের চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ট্রলার থেকে তিন জেলেকে মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (২ জুলাই) উপজেলার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. আকতার হোসেন শিকদার তথ্য নিশ্চিত করেন।

অপহৃত জেলেরা হলেন, ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলিন চন্দ্র দাস মাঝি মো. গিয়াস মাঝি ও রাজিব মাঝি।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টার দিকে ভোলার মনপুরা ও নোয়াখালীর হাতিয়া উপজেলার মাঝামাঝি মেঘনা নদী মাছ শিকারের সময় ডাকাত দল জেলেদের ট্রলারের হামলা করেন। এসময় ডাকাতরা মহিউদ্দিন হাওলাদারের ট্রলার থেকে মলিন চন্দ্র দাস, হোসেন হাওলাদারে ট্রলার থেকে মো. গিয়াস মাঝি ও ফোরকান হাওলাদারের ট্রলার থেকে রাজিব মাঝিকে অপহরণ করে নিয়ে যান।

তবে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, ‘বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত জেলে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।’

বাংলাদেশ সময়: ১:১০:২৯   ৩৬০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় সাবমেরিন কেবলে বিদ্যুৎ: বিচ্ছিন্ন দ্বীপে উন্নয়নের নতুন সম্ভাবনা
অবশেষে মনপুরায় সরকারি জমিতে নির্মানাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করলেন ইউএনও
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
বেশি দামেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভে মনপুরায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গ্রাহকদের



আর্কাইভ