পিআর নয়, বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে জনগণ ভোট দেবে: মেজর অব: হাফিজ

প্রচ্ছদ » জেলা » পিআর নয়, বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে জনগণ ভোট দেবে: মেজর অব: হাফিজ
রবিবার, ২৭ জুলাই ২০২৫



---

শাহিন আলম মাকসুদ/ নুরুল আমিন, লালমোহন ॥

গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা। মানুষের অধিকার ধ্বংস করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করেছিল হাসিনা।যার কারনে আওয়ামী লীগের উপর আল্লাহর গজব পরেছে। দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশ থেকে পালাতে হয় নাই। বিএনপি জনগনের দল জনগন সবসময়ই বিএনপির সাথে আছে।

শনিবার (২৬ জুলাই) বেলা ২টায় ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি আরো বলেন বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেও শেখ হাসিনার দোসর রয়েছে। এসব দোসরদের চিহ্নিত করে সরিয়ে দিতে হবে। অন্তর্বতী সরকার দেশ চালাতে ব্যার্থ হয়েছে। দেশে কোন বিনিয়োগ নাই দেশের অর্থ নৈতিক অবস্থান খারাপ। সাংবাদিকদের প্রশ্নে মেজর হাফিজ বলেন, যারা ভোট পাবেনা তারাই পিআর পদ্ধতি চায়। কিন্তু বাংলাদেশের জনগন পূর্বের নিয়মে নিজেদের নেতা নির্বাচিত করতে ব্যালটেই ভোট চান।

হাফিজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শের বিএনপি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই বিএনপিকে এখনো ধারন করে আছি। জীবনের প্রতিটি মূহুর্তে দলকে আঁকড়ে ধরে রেখেছি। শেখ হাসিনা শ্লো পয়জনিং করে খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ সেই অত্যাচারীর বিচার করেছেন। জিয়াউর রহমানের নির্দেশেই রাজনীতিতে এসেছি, মানুষের কল্যানের জন্য। কোন সন্ত্রাস, চাদাবাজ, দুর্ণীতিবাজদের বিএনপিতে কোন স্থান হবে না। তিনি বলেন, ঢাকার রাজপথে জুলাই বিপ্লবে লালমোহন-তজুমদ্দিনের ১৩ জন সাধারণ মানুষ শহীদ হন। তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন,আমি একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছি। আমাকে হাসিনা সরকার চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। ইউনুস সরকারের সমালোচনা করে মেজর হাফিজ বলেন,জুলাই বিপ্লবে নিহত ও আহতদের কোন খোঁজখবর নিচ্ছেননা অন্তর্বর্তী সরকার। কেননা এই সরকারের উপদেষ্টাদের মধ্যেই হাসিনার দোসর রয়েছে। তিনি বলন, আ’লীগ’র কোনো নেতাকর্মীকে বিএনপিতে ঢুকতে দেয়া যাবেনা। মেজর হাফিজ বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারন করে জনগনের জন্য উন্নয়নমূলক এবং শৃঙ্খলাবদ্ধ রাজনীতি করতে হবে। ধানের শীষের ভবিষ্যত এদেশের জনগনের হাতেই নিরাপদ।

---

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি তাহারাত হাফিজ অর্কর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা জেলা সমন্বয়ক আবু নাসের রহমত উল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিউর রহমান কিরন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির সোপান, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, ভোলা সদর উপজেলা সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমূখ।

সম্মেলনেরর দ্বিতীয় সেশনে মোঃ জাফর ইকবালকে সভাপতি ও মো: সফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সেশনে সাদেক মিয়া ঝান্টুকে সভাপতি ও কামরুজ্জামাম বাবুল পাটওয়ারীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট লালমোহন পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫৯   ১৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ