বিদ্যুৎ থাকে সারাদিনে মাত্র ৪ঘন্টা- ভোগান্তিতে স্থানীয় জনসাধারণ

প্রচ্ছদ » জেলা » বিদ্যুৎ থাকে সারাদিনে মাত্র ৪ঘন্টা- ভোগান্তিতে স্থানীয় জনসাধারণ
বুধবার, ২৩ জুলাই ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা ‘মনপুরা’। উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিদ্যুতের অভাবে নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ।

উপজেলার সদর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। আগে সারাদিনে উপজেলার সদর এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হলেও বর্তমানে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৩-৪ঘন্টা।

বিদ্যুৎ সংকটের প্রভাবে নানান ধরনের সমস্যায় পড়ছে স্থানীয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। উপজেলার হাজিরহাট বাজার ও উপজেলা পরিষদ এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হলেও, ওজোপাডিকো আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে রাত ১০টার পর। যাতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা।

বিদ্যুৎ সমস্যা নিয়ে উপজেলার সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাগর বলে “সময়মতো বিদ্যুৎ না থাকায় আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বিদ্যুৎ ঠিকমতো না থাকায় মোমবাতি অথবা হারিকেন জ্বালিয়ে আমাদের পড়াশোনা করতে হয়।

বিদ্যুৎ দিলেও রাত ১১টার পর দেয়,যা আমাদের শিক্ষার্থীদের তেমন কাজেই আসে না! আমরা চাই মনপুরায় অতিদ্রুত ‘জাতীয় গ্রিডের’ বিদ্যুৎ আসুক।”

এছাড়াও হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ত্বহা বলে “মনপুরায় এতদিন বিদ্যুৎ সমস্যা থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আমরা চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আমরা ‘জাতীয় গ্রিডের’ বিদ্যুৎ চাই।”

স্থানীয়দের দাবি বেশিরভাগ সময়ই বিভিন্ন যন্ত্রপাতির সমস্যার কথা বলে তাদের ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। এনিয়ে বহুবার মানববন্ধন করলেও কোনো সুরাহা হয়নি। এমতাবস্থায় মনপুরায় ‘জাতীয় গ্রিডের’ বিদ্যুৎ সরবরাহের দাবি এলাকাবাসীর।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:১০   ৫৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫
ভোলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে পুলিশের বিশেষ নিরাপত্তা বৈঠক
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত
ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবির ও সমাবেশ: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থার ওপর গুরুত্ব
ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভোলায় কাব্যাঙ্গনের উদ্যোগে তিন দিন ব্যাপী আবৃত্তি কর্মশালার সমাপনী ও আবৃত্তি উৎসব



আর্কাইভ