মৃত্যুর কাছে হার মানলো দৌলতখানের নাদিয়া

প্রচ্ছদ » জেলা » মৃত্যুর কাছে হার মানলো দৌলতখানের নাদিয়া
বুধবার, ২৩ জুলাই ২০২৫



---

নিজাম উদ্দিন দিপু ॥

ঢাকার উত্তরার দিয়া বাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভোলার দৌলতখানের মেয়ে তাহিয়া তাবাসসুম নাদিয়া (১৩) মৃত্যুর সারিতে যুক্ত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে নাদিয়া।

পারিবারিক সূত্রে জানা যায়, নাদিয়া মাইলস্টোন কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রামের বাড়ি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে। এই ইউনিয়নের আব্দুল অদুদ হাওলাদার বাড়ির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আশরাফুল ইসলামের মেয়ে নাদিয়া।

জানা যায়, বিমান দুর্ঘটনায় আগুনে নাদিয়ার শরীরের ৭০ শতাংশ জ্বলসে যায়। গুরুতর আহত অবস্থায় নাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেলর বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছিল। বেঁচে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো নাদিয়া।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার কামার পাড়া এলাকায় নামাজে জানাজা শেষে নাদিয়ার দাফন সম্পন্ন হয়।

এদিকে নাদিয়ার মর্মান্তিক মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম।

তাছাড়া নাদিয়ার ছোট ভাই নাফিজ একই কলেজের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। নাফিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আসেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:১২   ৩২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা
ভোলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’



আর্কাইভ