বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভোলায় এনসিপির দোয়া মাহফিল

প্রচ্ছদ » ভোলা সদর » বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভোলায় এনসিপির দোয়া মাহফিল
বুধবার, ২৩ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় ভোলায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর এনসিপি ভোলা জেলা শাখার উদ্যোগে ছাত্ততুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এ দোয়া মাহফিলে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন এনসিপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী রশিদ আহমেদ, ইয়াসিন আরাফাত, শরীফ হাওলাদার, জেলা কমিটির সদস্য মীর মোশারফ অমিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মীর মোশারেফ অমি বলেন, “জাতীয় নাগরিক পার্টি সবসময় দেশের মানুষের দুঃসময়ে পাশে থাকবে। এই দুর্ঘটনায় আমাদের হৃদয় ভারাক্রান্ত। শহীদদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান ও দোয়া অব্যাহত থাকবে।

এসময় বক্তরা আরো বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আমরা আশা করি, গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে দুর্ঘটনার তাৎক্ষণিক পরপরই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি চিকিৎসকদের একটি বিশেষ জরুরি সেবাদানকারী দল গঠন করেছে এবং মানবিক সহায়তার লক্ষ্যে দুর্ঘটনাস্থলে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩১   ২৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
ভোলায় ৭ দিন ধরে নিখোঁজ মিরাজ হাওলাদার, পরিবারে উৎকণ্ঠা
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন



আর্কাইভ