স্টাফ রিপোর্টার ॥
ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁদউদ্যান (লাউতলা) এলাকার চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলার প্রধান ০২ (দুই) আসামী হত্যাকান্ডের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে র্যাব-৮ কর্তৃক ভোলা জেলার চর-ফ্যাশন থেকে গ্রেফতার করা হয়।
গত ১৬-০৭-২০২৫ইং তারিখ সন্ধ্যার সময় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদপুর ডিএমপি থানাধীন চাঁদউদ্যান (লাউতলা), রোড নং-০৬, দোকান নং-০৭, একটি সেলুনের দোকানের সামনে পাকা রাস্তার উপর মোশারফ হোসেন (২৬), পিতা-মোস্তফা, সাং-পাঙ্গাশিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা এবং মোঃ রিপন (২৪), পিতা-শাহাবুদ্দিন, সাং-নুরাবাদ, থানা-দুলারহাট, জেলা। এই দুজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিম আল-আমিন (২৮), পিতা-মোঃ রিপন সর্দার, সাং-হাটুরিয়া বাগানবাড়ী, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর এর উপর অতর্কীত হামলা চালিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে উল্লেখিত আসামী মোশারফ হোসেন ও রিপন (২৪) উভয় অপর অজ্ঞাতনামাদের সহযোগিতায় হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা ভিকটিম আল-আমিনের ডান পায়ের হাটুর পেছনের রগ কেটে দেয় এবং ডান হাতে বৃদ্ধাঙ্গুলের গোড়া কেটে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে, তাই ঘটনার কিছুক্ষন পরই অতিরিক্ত রক্তক্ষরনের ফলে আল-আমিনের মৃত্য হয়। উক্ত ঘটনায় আল-আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর ডিএমপি থানায় মামলা দায়ের করেন। মোহাম্মদপুর থানার মামলা নং-৫৯, তারিখ-১৭-০৭-২০২৫ ইং,
ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। উল্লেখিত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে দেশ ব্যাপি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পরপরই উল্লেখিত আসামীদ্বয় ভোলায় এসে আত্মগোপন করলে র্যাব-৮, সিপিএসপি, ভোলা ক্যা¤প এবং র্যাব-২, সিপিএসসি, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা যৌথভাবে তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্সকে কাজে লাগিয়ে আসামীদ্বয়ের অবস্থান সনাক্তের মাধ্যমে তাদেরকে গত ১৮-০৭-২০২৫ ইং তারিখ ভোলা জেলার চরফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার ঘটনার সহিত জড়িত অপরাপর অজ্ঞাতনামা আসামীদের নাম-ঠিকানা উদঘাটন পূর্বক তাদের গ্রেফতারের নিমিত্তে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র্যাবের এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫৩ ২৪০ বার পঠিত