২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রচ্ছদ » জাতীয় » ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট।।

আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ঘোষণা দেন।

পরে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সোমবার দুপুরে বিধ্বস্ত হয়। এতে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। বিমান বিধ্বস্ত হয়ে সবশেষ ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৯   ২১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বরিশাল-ভোলা ব্রিজ করতে হবে: বরিশালে জনসভায় তারেক রহমান
ক্ষমতা নয়, মানব কল্যাণে রাজনীতি করি: মায়ের দোয়া অনুষ্ঠানে তারেক রহমান
ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা
শীতে কাঁপছে গোটা দেশ
বাংলাদেশের কোয়ান্টাম-প্রুফ ডিজিটাল ভবিষ্যৎ অন্বেষণ করতে জাপানি নিরাপত্তা বিজ্ঞানীর সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন
মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার
যতদূর চোখ যায় মানুষ আর মানুষ
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের



আর্কাইভ