মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১

প্রচ্ছদ » জাতীয় » মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট।।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সোমবার দুপুরে বিধ্বস্ত হয়। পরে বিভিন্ন বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়।

রাত পর্যন্ত চলে অভিযান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। রাতেই ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

দুর্ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৪   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা
শীতে কাঁপছে গোটা দেশ
বাংলাদেশের কোয়ান্টাম-প্রুফ ডিজিটাল ভবিষ্যৎ অন্বেষণ করতে জাপানি নিরাপত্তা বিজ্ঞানীর সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন
মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার
যতদূর চোখ যায় মানুষ আর মানুষ
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল
‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য’



আর্কাইভ