ভোলা-২ এর স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি ও প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ

প্রচ্ছদ » জেলা » ভোলা-২ এর স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি ও প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ
রবিবার, ২০ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনকে প্রাণনাশের হুমকি ও প্রচার- প্রচারণায় বাধাঁ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনী কার্যক্রম ও আইনসেবা কার্যক্রম পরিচালনার জন্য দৌলতখান বাজারের গার্লস রোডে একটি অফিস ঘর ভাড়া নেওয়ার পরপরই এই হুমকির ঘটনা ঘটে বলে জানান তিনি।

রবিবার (২০ শে জুলাই) দুপুর আড়াইটার দিকে ভোলা বার লাইব্রেরিতে এক সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১০ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সফিউর রহমানের কাছ থেকে দৌলতখান বাজারে একটি ঘর ভাড়া নেন। সেখানে একটি আইন সহায়তা চেম্বার ও লাইব্রেরি চালুর প্রস্তুতি চলছিল। কিন্তু গত মাসের ২৮ জুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী চর খলিফা ৯ নাম্বার ওয়ার্ডের আলম শিকদারের ছেলে মোঃ হারুন ঘর মালিকের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করে তাকে ভয়ভীতি দেখায়। ঘর মালিকের ফোনে হুমকি দিয়ে চেম্বার ভাড়া না দিতে চাপ সৃষ্টি করায় আতঙ্কিত হয়ে ভাড়াটে অ্যাডভোকেট খোকনকে চেম্বার চালু না করার অনুরোধ জানান।

পরবর্তীতে অ্যাডভোকেট খোকনের একজন শুভাকাক্সক্ষী মোহাম্মদ সোহান হোসেন শুভ অভিযুক্ত হারুনকে ফোন করে তার পরিচয় জানতে চাইলে হারুন নিজেই তার পরিচয় নিশ্চিত করে।

এই ঘটনায় অ্যাডভোকেট খোকন দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরো বলেন, “জনসেবা ও নির্বাচনী কর্মকা- চালাতে গিয়ে যদি একজন আইনজীবী হুমকির মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?

এসময় অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকন আরো বলেন, হারুন আমাকে হুমকী দিয়ে বলে টমেট সস বানাবে। এখন তারা ক্ষমতায় না আসার আগেই ফ্যাসিস্টদের মতো আচরন করা শুরু করে। আমি এই সন্ত্রাস।এর শাস্তি কামনা করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে।

এবিষয়ে অভিযুক্ত হারুনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আইনজীবী অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনকে এর আনা সকল অভিযোগ ভিত্তিহীন বলেন।উনি যে চেম্বার টা ভাড়া নিয়েছেন তার মালিক কে বলা হয়েছে যাকে ভাড়া দিবেন তার স¤পর্কে যেনে শুনে ভাড়া দিবেন। আমি কাউকে হুমকি দেইনি। উনি নানা অভিযোগ এনে সস্থায় জনপ্রিয়তা অর্জনের জন্য এই কর্মকান্ড করছেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনক অন লাইনে থানায় একটি অভিযোগ করেছে। এই বিষয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৭   ২৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান



আর্কাইভ