লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ
রবিবার, ২০ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ নৌবাহিনী ভোলার লালমোহনে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোলার লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে ৫টি অবৈধ জালের গুদামে অভিযান চালায় নৌ-বাহিনী।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে প্রায় ২ লাখ ২৭ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লালমোহন থানার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জব্দকৃত জালসমূহ ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৫   ২১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ