ভোলায় ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ২০ কেজি হাঙরসহ ৮০০ কেজি সামুদ্রিক মাছ ও দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। বৃহ¯পতিবার (১৭ জুলাই) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৪ জুলাই বিকেল ৩টা থেকে ১৫ জুলাই রাত ১টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণজোন অধীনস্থ কোস্টগার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন থানাধীন গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট (এফ বি মায়ের দোয়া-২ এবং এফ বি নবীপুর-৪) ও ২০ কেজি হাঙরসহ ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দ মাছগুলো উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়, হাঙর মাছ বন বিভাগ প্রতিনিধিদের উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং জব্দ ট্রলিং বোটের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মৎস্য স¤পদ রক্ষায় এরূপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:১২:২৮   ১৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ