মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ আ’লীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ আ’লীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুর সাড়ে ১১টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানত উল্লা আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।

পুলিশ জানায়, গত বছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১১:২৩   ১৪৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ