ভোলায় প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন ডিসি

প্রচ্ছদ » খেলা » ভোলায় প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন ডিসি
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



---স্টাফ রিপোর্টার।। 

জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্মরণে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রতীকী মিনি ম্যারাথন। সকালে এই ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো আজাদ জাহান।

এতে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (১৮ জুলাই) ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে জমায়েত হন। রেজিস্ট্রেশন শেষে সকাল ৯টায়  পৌর শহরের  চৌমুহনী  এলাকা থেকে শুরু হয়ে এই প্রতীকী মিনি ম্যারাথন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন। ৩ কিলোমিটার দীর্ঘ ছিল এই মিনি ম্যারাথন।

---প্রতিযোগিতায় জুলাই আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন শ্রেণি-পেশার ও বয়সের মানুষ অংশ নেন। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণকারী অংশ নেন। ভোলা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত হচ্ছে একটি ব্যতিক্রমী ম্যারাথন প্রতিযোগিতা।

আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মরণে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। তারা বলেন, এ ধরনের আয়োজন আগামী দিনের সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জোগাবে।

---অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পরিচালক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আরিফ চৌধুরী, শহীদ হাসানের বাবা মো. মনির, ভোলায় জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক মো. রাকিব, যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৫১:৩৯   ১৫২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত



আর্কাইভ