
আজকের ভোলা রিপোর্ট।।
ভোলায় বৃহস্পতিবার সকাল ৯টায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ পথে এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার পাশপাশি করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সদস্যরা। এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন ।
উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মাসুম বিল্লাহ, ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু, আয়োজক সংগঠনের সহসভাপতি মাহাবুব মোর্শেদ বাবুল, সংগঠনের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ও প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা মিশু, সদস্য ও ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, অর্থ সচিব পুস্পেন্দু মজুমদার, যুগ্ম অর্থ সচিব সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, উন্নয়ন সচিব সৌরভ গাঙ্গুলী, যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ, দপ্তর সদস্য সচিব তরিকুল ইসলাম রিয়াদ, নির্বাহী সদস্য মাকসুদুর রহমানসহ সংগঠনের সদস্যরা। সদস্য সচিব মোঃ মনির উদ্দিন জানান, বরিশাল বিভাগে এ বছর ডেঙ্গু জ¦র ও করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রচারনার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। ভোলা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণের পাশপাশি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হাতে নেয়া হয় বলেও জানান উন্নয়ন সচিব সৌরভ গাঙ্গুলী।

এ আগে ড্রিমল্যান্ড শিশু পার্কে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাস্ক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কলেজ অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ ও জেলা রেডক্রিসেন্ট সম্পাদক খালেদা খানম, সাবেক অধ্যক্ষ জাহান জেব চৌধুরী, অধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক মোঃ আমির হোসেন, ব্যাংক ম্যানেজার আবু ইউছুফ, সিনিয়র এডভোকেট শংকর গাঙ্গুলীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৯:২১:৪৮ ২৮১ বার পঠিত