ভোলায় সুপারি বাগান থেকে পিস্তল উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় সুপারি বাগান থেকে পিস্তল উদ্ধার
বুধবার, ১৬ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৮। মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকার একটি সুপারি বাগান থেকে এসব উদ্ধার করা হয়।

বিকেলে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।

পরে উদ্ধারকৃত পিস্তলসহ ও অন্যান্য সরঞ্জাম ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১:৪৪:২১   ২১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ