আজ ভোলায় আসছেন নাহিদ-হাসনাত ও সারজিস আলম

প্রচ্ছদ » জাতীয় » আজ ভোলায় আসছেন নাহিদ-হাসনাত ও সারজিস আলম
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জুলাই পদযাত্রায় অংশ নিতে আজ (১৫ জুলাই) ভোলায় আসছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বরিশাল থেকে ভোলায় আসবেন তারা। পরে এই কেন্দ্রীয় নেতারা ভোলা শহরে পদযাত্রা শেষ করে দুপুর ২টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। দলের কেন্দ্রীয় নেতাদের এই সফরকে ঘিরে এনসিপি ভোলা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অঙ্গসংগঠনগুলোর অংশগ্রহণে ইতোমধ্যে ৫ টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত বলেন, ভোলায় এই প্রথম এতজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সমাবেশ হতে যাচ্ছে। আজকের এই সমাবেশে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন সহ প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মো. ফয়সাল মাহমুদ শান্ত। দলীয় নেতারা জানান, ছাত্র-জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতেই এই সফরের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১:২২:২৪   ৫৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
সরকারের ৫ মাসে বহুমাত্রিক অর্জনের পাঁচটি দিক
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বরিশালের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
উপকূলীয় অঞ্চলে জলবায়ুকেন্দ্রিক প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে গ্রিন ক্লাইমেট ফান্ড



আর্কাইভ