
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জামায়াত শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের নেতা-কর্মীরা।
রোববার সন্ধ্যায় উপজেলা সদর হাজীরহাট বাজারে বিএনপির পৃথক পৃথক কার্যালয়ে এই কর্মসূচী পালন করে যুবদল স¤পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির এক গ্রুপ ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত অপর গ্রুপ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই ঘটনার জন্য জামাত-শিবিরকে দায়ী করে বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানকে কটুক্তি করা জাতির জন্য লজ্জাজনক। বিএনপি নেতারা জানান, সরকার ও শাসকদলের মদদপুষ্ট চক্রের ষড়যন্ত্র কখনো সফল হবে না এবং ভবিষ্যতে গণতান্ত্রিক এ আন্দোলন অব্যাহত থাকবে।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য নাজিম আলম সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধরন সম্পাদক মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ও যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী।
অপরদিকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক শামসুউদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক একরাম কবির সহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১:১৬:৩৩ ২৭০ বার পঠিত