ভোলায় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কোস্টগার্ড

প্রচ্ছদ » জেলা » ভোলায় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কোস্টগার্ড
সোমবার, ১৪ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জেলার সদর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকায় ১১নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মেডিকেল ক্যাম্পেইন চলাকালে চারশ’ ৮৬ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও জলবসন্ত রোগ প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:২২:৫৭   ২৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ