দৌলতখানের দক্ষিণ জয়নগরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » দৌলতখানের দক্ষিণ জয়নগরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শনিবার, ১২ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড এবং বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ৫ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।

শুক্রবার বিকালে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় স্থানীয় কয়েক শতাধিক বিভিন্নস্তরের মানুষ অংশ নেন।

এসময় স্থানীয়রা জানান, ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন থানার অন্তর্গত দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বাবলু মাঝির দোকান থেকে শুরু করে কুতুবা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ দীর্ঘদিন যাবৎ একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা ব্যবহার করে আসছে। এই রাস্তাটি দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশকে সংযুক্ত করেছে, এবং প্রতিদিন শত শত মানুষ বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, নারী ও শিশু ও সাধারণ জনগণ এই রাস্তা ব্যবহার করে থাকেন। এই রাস্তাটি চতুরমুখী রাস্তা। মানিকা, জয়া, বোরহানউদ্দিন এবং নদিরপাড় হয়ে সর্বদিক থেকে চলাচলের উপযোগী রাস্তা। এই ২টি গ্রামে পায় ৪৫-৫০ হাজার লোক বসবাস করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছেলে-মেয়ে স্কুল-কলেজ-মাদ্রাসায় আসা-যাওয়া করে থাকেন।

---দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাস্তাটি সংস্কার করা হয়না। ফলে বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত ও চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এতে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি রোগী পরিবহন ও পণ্য পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরও রাস্তাটি পাকাকরণ হয়নি।

 সাধারণ জনগণ একাধিকবার নিজেদের অর্থায়নে রাস্তাটি মেরামত করেন কিন্তু এতো লোকের চলাচলের কারণে রাস্তাটি বেহাল দশায় উপনীত হয়েছে।

এমনকি জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এসময় বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পাকা করার জোর দাবি জানান।

পরে সড়ক পাকা না হওয়ায় ধান রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদ করেছে এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক আতিকুর রহমান, এডভোকেট সাদ্দাম হোসেন, মো. রাজীব, মাদ্রাসার শিক্ষক আশরাফ ফারুক, জসিম উদ্দিন হাওলাদার, বজলুর রহমান নসু, রফিকুল ইসলাম, মাওলানা ইউনুস, হাফেজ হাসান শরীফ ও মাওলানা আওলাদ, লিটন, শফিক, পারভেজ, নুর উদ্দিন আতিকুর রহমান সুমন, পারভেজসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৪৩   ২৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ