মো: বেল্লাল নাফিজ।।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১১ জুলাই) রাতে খলিফা পট্রি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহর প্রদক্ষিন করে বরিশাল দালানের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় দেশব্যাপী বিএনপির অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মিটফোর্ড চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়্যামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচম ইব্রাহিম আরিফ, ভোলা সদর থানা শাখার সভাপতি এইচ এম আব্দুর রব।
আরো কিছু বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য মোঃ আবু জাফর, জেলা সভাপতি মাহমুদুল হাসান, সহ- সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা থানা ও ইউনিয়ন ওয়ার্ডের প্রমুখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১২:৪৭:৩৩ ২৬৯ বার পঠিত