
স্টাফ রিপোর্টার ॥
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভোলার পাশের হার ৫৪.৭০ শতাংশ। এ বছর এ জেলা থেকে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৭ হাজার ৩৭২ জন। যাদের মধ্যে পাশ করেছে ৭ হাজার ৮৬২ জন। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৬০৪ জন এবং ছাত্রী ৪ হাজার ২৫৮ জন। উপজেলায় ৩য়বারের মতো প্রথম স্থান অধিকার করেছে উত্তর ভোলার অন্যতম নারী বিদ্যাপিঠ ‘হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এবছর পাশের হার ৯২.১১ শতাংশ। বরিশাল শিক্ষা বোর্ড থেকে এ তথ্য নিশচিত হওয়া গেছে।
সুত্র জানায়, গত বছরের তুলনায় পাশের হার প্রায় অর্ধেক কমেছে। গত বছর পাশের হার ছিলো ৮৯.২৭ শতাংশ। তবে পাশের ফলাফল বিশ্লেষনে দেখা গেছে বরিশাল বিভাগে পাশের হারে ভোলা ৪র্থ স্থান অর্জন করেছে।
এছাড়া শতভাগ পাশ করেছে একটি বিদ্যালয়। পাশ করেনি এমন বিদ্যালয় রয়েছে ৩টি। সেগুলো হল, চরফ্যাশন উপজেলার ফরিদাবাদ হাইস্কুল ও শামিম মেমরিয়াল গালর্স স্কুল এবং তজুমদ্দিন উপজেলার নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল স্কুল।

এদিকে, ভোলা সদর উপজেলায় ৩য়বারের মতো প্রথম স্থান অধিকার করেছে উত্তর ভোলার অন্যতম নারী বিদ্যাপিঠ ‘হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এবছর পাশের হার ৯২.১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এই বছর আমরা ভালো ফলাফল অর্জন করেছি। ৩য়বারের মতো আমরা সদর উপজেলার প্রথম স্থান অধিকার করতে পেরে খুবই আনন্দিত। সকলের আন্তরিক প্রচেষ্টা এই ফলাফল এসেছে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং বডি, অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও ভালো ফলাফলের জন্য চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এ বছর ভোলা জেলায় মোট ২১৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ২০:১৯:০৭ ৪৭৬ বার পঠিত