ভোলার রাজাপুরে সিঁধ কেটে অস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

প্রচ্ছদ » অপরাধ » ভোলার রাজাপুরে সিঁধ কেটে অস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
বুধবার, ৯ জুলাই ২০২৫



---মোঃ বেল্লাল নাফিজ।।

ভোলা সদর উপজেলা রাজাপুরে এক গৃহবধূ কে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কামাল মাঝি নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ই জুলাই) দিবাগত রাতে রাজাপুর ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ঘটনাসূত্রে জানা যায়, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে সাগরে ছিলেন। তিনি দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। বাহিরে বৃষ্টি এ সুযোগে প্রতিবেশী কেরু মাঝির ছেলে কামালসহ সংবদ্ধ একটি গ্রুপ ঘরের সিঁধ কেটে প্রবেশ করে ওই নারীর হাত-পা বেঁধে ফেলেন।নারী ডাক-চিৎকার দিলে বাচ্ছাদের গলায় দা ধরে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন কামাল।

ধর্ষণ শেষে উলঙ্গ অবস্থায় ওই নারীকে ভিডিও করে, কামালকে তিনি ডেকে এনেছেন এমন জবানবন্দি নিয়েছেন এবং ধর্ষণের কথা কাউকে বললে ভিডিও ভাইরাল করে দিবে এবং সন্তানদের হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছেন অভিযুক্ত ওই কামাল।

ভুক্তভোগী নারী আরো বলেন, কামাল আমার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেছে। তার সাথে আরো লোক ছিল, তারা বাহিরে ছিল। আমি তাদের চিনতে পারিনি। এ ছাড়াও চুলের মুঠি ধরে বাহিরে টেনে নিয়ে, আমাকে দিয়েই সিঁধ কাটার মাটি ভরাট করেন কামাল। এ ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান ভুক্তভোগী নারী।

এ বিষয়ে অভিযুক্ত কামাল মাঝির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার তায়েবুর রহমান বলেন, ভুক্তভোগী নারী চিকিৎসাধীন আছেন। সকল মেডিকেল রিপোর্ট আমরা সম্পন্ন করেছি৷

ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, ঘটনা শুনেছি এবং আমাদের পুলিশের টিম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:০৭   ৯৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা: নগদ টাকা ও জাল লুট, বোট ভাংচুরের অভিযোগ
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবি বোরহানউদ্দিনে কৃষকের অধিকার আদায়ে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার



আর্কাইভ