ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। আটক আওয়ামী লীগ নেতারা হলেন, ঢাকার শের-ই-বাংলা থানা আওয়ামী লীগের নেতা মো. উজ্জ্বল হোসেন (৪২), ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫) ও ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)। মঙ্গলবার (৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্য ও পুলিশের সমন্বয়ে যৌথবহিনী ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালীসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আটক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫৬   ২২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় ভুল চিকিৎসার অভিযোগ॥ স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু



আর্কাইভ