লালমোহনে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » লালমোহনে বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



---

লালমোহনে প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় বৃষ্টির জমা পানিতে ডুবে মো. জায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। শিশু জায়েদ ওই বাড়ির মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, রাতের প্রবল বৃষ্টিতে ওই শিশুর বসতঘরের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সঙ্গে একাকার হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘরের ভেতর অবস্থান করছিলেন তার মা। তার অগোচরে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে বৃষ্টির জমা পানিতে ডুবে যায় শিশু জায়েদ। তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তারা ওই শিশুকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৫৪   ১৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উপকূলীয় জেলা ভোলার নারী জেলেরা
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা উপকূলীয় নারীদের টেকসই ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে
ভোলা সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা
দিনভর নাটকের পর ঢাকা থেকে শিশু উদ্ধার ॥ মা পুলিশ হেফাজতে
ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার



আর্কাইভ