আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ. মালেক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিনবার দিবাগত রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে আ. মালেককে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আ. মালেক ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের লামছিবাড়ি এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খালপাড়ে জাল ভাসানোর কাজে ব্যবহৃত ফ্লুট কুড়াতে যায়। শিশুটিকে একা পেয়ে বিভন্ন কিছুর লোভ দেখয় স্থানীয় নজু মেম্বারের বাড়ির মসজিদের পাশে একটি মুদি দোকানের পিছনে নিয়ে যায় বৃদ্ধ আ. মালেক। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। পের স্থানীয়রা ছুটে আসেল আ. মালেক পালিয় যায়।

বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আ: মালেককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১৬   ৩৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ