ধনিয়া ইউনিয়নে জাতীয় যুব সংহতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ধনিয়া ইউনিয়নে জাতীয় যুব সংহতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ৫ জুলাই ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বাংলাদেশ জাতীয় যুব সংহতি (বিজেপি) ভোলা জেলা শাখার উদ্যোগে ৬নং ধনিয়া ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় ধনিয়া গুলি ইস্কুল ভবনে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ হেলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তা যুব সংহতি ভোলা জেলা আহ্বায়ক নুরে আলম সিদ্দিকি টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আবু তাহের, হোসেন সিকদার এবং পৌর যুব সংহতি আহ্বায়ক মাহিদুর রহমান শুভ সদস্য ইসমাইল হোসেন আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ-কে ভোলা-১ আসনে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য এডভোকেট মনিরুল ইসলাম বলেন ভোলার উন্নয়ন এবং সমস্যা সমাধানে আন্দালিব রহমান পার্থর বিকল্প নেই।

সভা শেষে জাতীয় যুব সংহতির ধনিয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মোঃ তরিকুল ইসলাম রুবেল।

বাংলাদেশ সময়: ১৮:১৬:২৮   ৩৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ