তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপির এক নেত্রীকে বিবস্ত্র করে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে ৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইব্রাহীমের বিরুদ্ধে অনৈতিক কর্মকা-সহ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১ জুন সকালে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির নারী নেত্রী ও সাবেক ইউপি সদস্যকে জনসমক্ষে বিবস্ত্র করে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

আহত অবস্থায় ওই নেত্রীকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।

তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নেত্রীকে জনসমক্ষে বিবস্ত্র করে নির্যাতন মধ্যযুগীয় বর্বরতার চিত্র তুলে ধরেছে। তাই দায়ীদের শাস্তি না হলে সমাজে নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হয়, এ ধরনের বর্বর ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে ইব্রাহীমকে বহিষ্কার করা হয়েছে।

নির্যাতনের শিকার ওই নেত্রীকে ফোন দিলে ধরেন তাঁর ছেলে। তিনি বলেন, ‘আব্বু তজুমদ্দিন থানায় আটজনকে আসামি করে মামলা করেছেন। আম্মু উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকায় অবস্থান করছেন।’

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় বলেন, ওই ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিরা সবাই আদালত থেকে জামিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৬   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ