জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচী পালন

প্রচ্ছদ » জেলা » জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচী পালন
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



--- আদিল হোসেন তপু।।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় জেলা বিএনপির রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ভোলা জেলা বিএনপির অফিসের সামনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ভোলা জেলার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ড্যাব এর ঢাকা থেকে আগত এবং ভোলা জেলা ড্যাব এর নেতৃবৃন্দ রক্তদান কর্মসূচী যৌথভাবে পরিচালনা করেন ।

ভোলা জেলা বিএনপি রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন। এই কর্মসূচীতে রক্তদানে আগ্রহী ছাত্র-যুবকরা অংশ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহবায়ক এনামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩৪   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ