
স্টাফ রিপোর্টার ॥
নিরপেক্ষ সাংবাদিকতা আমাদের মূল ম্যান্ডেট “অসহায় মানুষের সমস্যা ও ভোলার অপার সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। এবং এই আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”Ñ এই প্রত্যয় ব্যক্ত করেছেন দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ভোলা সদরের জিজেইউএস-এর হলরুমে ‘দৈনিক ভোলার বাণী’ পত্রিকার সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
‘দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাহী সম্পাদক আবুল হোসেনসহ পত্রিকার কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়। সভা সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক হারুন অর রশিদ।
বাংলাদেশ সময়: ২:৩৯:২০ ১৩১ বার পঠিত