আ’লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে: পার্থ

প্রচ্ছদ » জাতীয় » আ’লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে: পার্থ
বুধবার, ২ জুলাই ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘এক বছরের আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায়নি, যেখান থেকে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। তারা দেশের মানুষের মন থেকে উঠে গেছে। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

পার্থ বলেন, ‘আওয়ামী লীগ আর যেন কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকার থাকতে হবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা সুযোগ পেলে যারা ( জুলাই অভ্যুত্থানে) ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে ফেলবে। যারা গণঅভ্যুত্থানের মিছিল গিয়েছিল, তাদের খুঁজে খুঁজে হত্যা করবে। আওয়ামী লীগ রিফর্ম ট্রাপে পড়ে যাবে না।’

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগ জুলাইয়ের পরাজয় মেনে নিতে পারেনি। আমাদের সবাইকে ইনক্লুসিভভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আওয়ামী লীগ ফিরে না আসতে পারে। কারণ দেশের তরুণ প্রজন্মের মায়েরা আতঙ্কিত থাকে সবসময়, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের ছেলেদের জীবন বাঁচবে না। কারণ আওয়ামী লীগ একটি ক্রাইমের নাম, একটি ভয়ঙ্কর অপরাধীর নাম।’

বাংলাদেশ সময়: ২১:২৯:০৯   ১৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
ভোলা-বরিশাল সেতু দাবী: সরকারকে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে ভোলাবাসী
মুরাদের জোড়া আঘাতে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩
হাসিনার মৃত্যুদণ্ড
শীঘ্রই ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না: ভোলাবাসী পাচ্ছে না গ্যাসের সংযোগ
ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণে সম্ভাব্যতা যাচাই, তিন উপদেষ্টার পরিদর্শন
২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
মা ইলিশ রক্ষা অভিযান সফল কতটা
গ্যাসের উৎপাদন বৃদ্ধিই চ্যালেঞ্জ



আর্কাইভ