
আজকের ভোলা রিপোর্ট ॥
বাংলাদেশ জাতীয় যুব সংহতি (বিজেপি) ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের ১৭০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বাংলাদেশ জাতীয় যুব সংহতি ভোলা পৌরসভা শাখার আহ্বায়ক মাহিদুর রহমান শুভ স্বাক্ষরিত দলীয় প্যাডে মোঃ সোহানুর রহমানকে সভাপতি, মোঃ আল-মামুন শুভকে সাধারণ সম্পাদক ও মোঃ ইব্রাহিমকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয় যুব সংহতি (বিজেপি) ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের ১৭০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোঃ ইব্রাহিম, মোঃ ফয়ছাল সিকদার, মোঃ মোশারেফ হোসেন, সহসভাপতি মোহাম্মদ তুহিন হাওলাদার, আনোয়ার হোসেন, মোঃ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান, মোঃ ফয়সাল, সঞ্জয় চন্দ্র সুতার, প্রসেনজিৎ চন্দ্র দাস, সহসাংগঠনিক সম্পাদক রাজিব কর্মকার, ইসরাফিল, মোঃ নুরে আলম, কোষাধ্যক্ষ মোঃ নুরে আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ শাকিল, প্রচার সম্পাদক শেখ ফরিদ, সহপ্রচার সম্পাদক মোঃ রাজিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র দে, সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রনি, সাহিত্য বিষয়ক সম্পাদক সৌরভ মুখার্জি, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাছনাইন সিকদার, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম, সদস্য মোঃ আল-আমিন, মোঃ শাহিন, মোঃ রাকিব।
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করার জন্য এই কমিটি কাজ করে যাবে বলে নবকমিটি নেতৃবৃন্দ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১:৪৯:০৬ ১৪৬ বার পঠিত