ভোলায় ফিল্ম স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ফিল্ম স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছেন। মঙ্গলবার (১লা জুলাই) বিকেল ৪টায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মো. ইয়ামিন ওস্তা (৪০), ওমর ফারুক (৩৫) ও মো.নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে।

এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ভোলা শহরের কিচেন মার্কেটে একটি ডিমের দোকানে ডিম কিনতে যান জহির নামের এক ব্যক্তি। এসময় তাঁর সঙ্গে জুনাইদের ডিম বাছাই করে নেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা জুনাইদকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভাইরাল হয়।

এদিকে, ঘটনার পর রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই ওই দোকানে থাকা সিসিটিভি ফুটেজ শনাক্ত করে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনার সিসিটিভি ফুটেজ শনাক্ত করে তিনজনকে আটক করা হয়েছে এবং বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে। ভোলায় এ ধরণের সন্ত্রাসীমূলক কর্মকান্ডের ঠাঁই নেই। যাঁরাই এই ধরণের কর্মকা- করার চেষ্টা করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৬:২৫   ২২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ