ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে ছাইফা আক্তার (৩) ও জুরাইরিয়া (৩) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ লা জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়ন থেকে পৃথক দুটি ঘটনায় এই দুই শিশুর মৃত্যু হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল ১০টায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজিব আহমেদের ৩ বছরের শিশু কন্যা ছাইফা আক্তার খেলাধুলা করার সময় পরিবারের সকলের অগোচরে পুকুরে পানিতে ডুবে মারা যায়।

একই সময় উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামে ইয়াছিন মিয়ার মেয়ে জুরাইরিয়া গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০:০৪:২৪   ১৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল
গাছে রশি বেঁধে দুষ্টুমি, গলায় ফাঁস লেগে প্রাণ গেলো শিশুর
উপকূলে হারিয়ে যাওয়া শৈশব, কন্যা শিশুর বিয়ে



আর্কাইভ