মনপুরায় সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা সাপের দংশনে এক বৃদ্ধের মৃত্যু হয়। রোববার রাত সাড়ে ১২টায় মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানান আবাসিক চিকিৎসক ডাঃ আশিকুর রহমান অনিক।

এর আগে রাত ৯টার উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের হাজীরচর গ্রামে ওই বৃদ্ধের বাড়িতে সাপে দংশন করে।

নিহত বৃদ্ধ হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীরচর গ্রামের বাসিন্দা ইউনুছ ব্যাপারী। তিনি উপজেলা হেফাজত ইসলামের সদস্য সচিব মাও. সিহাব উদ্দিনের পিতা।

জানা যায়, ইউনুস ব্যাপারী এশার এর নামাজ আদায় করে নিজ ঘরের বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ তার প্রকৃতির ডাকে সাড়া দিতে জুতা পায়ে দেওয়ার সময় সাপ দংশন করে। পরে পরিবারের লোকজন সাপটিকে মেরে পেলেন। পরে তাকে মনপুরা হাসপাতালে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ব্যাপারে মনপুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান অনিক বলেন, ওই বৃদ্ধাকে সাপে কাটার পর স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে যে সাপটি কামড় দিয়েছে সেই সাপটি তেমন বিষাক্ত নয় । তিনি আতংকি হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১:২৫:৪০   ১৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
মনপুরায় ধানের শীষ প্রতিকের প্রার্থী যুবদল সম্পাদক নয়ন ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে
মনপুরা উপকূলে টমটম, নছিমন নিয়ে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার ও মালামাল নিয়ে ছুটছে প্রিজাইডিং কর্মকর্তা
মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন নৌপরিবহন উপদেষ্টার
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ



আর্কাইভ