ভোলায় ১০০ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ১০০ বস্তা সরকারি চাল উদ্ধার
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় একটি নসিমন ভর্তি প্রায় ১০০ বস্তা সরকারি চালসহ চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) রাতে জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকার ভূমি অফিসের সামনের সড়ক থেকে তাকে আটক করে পুলিশ। আটক চালকের নাম হৃদয়। তার বাড়ি ভোলা পৌর চরনোয়াদ এলাকায় বলে জানা গেছে।

---

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য অভিযান চালিয়ে একটি নসিমন ভর্তি চালসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। পরে আমরা চালককে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি নসিমন ভর্তি ১০০ বস্তা ওই চাল সরকারি। বস্তা পরিবর্তন করে দৌলতখান থেকে নসিমন করে ভোলায় নিয়ে যাচ্ছিলো। তবে মালিককে এখনো পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:০৬   ২২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় ভুল চিকিৎসার অভিযোগ॥ স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু



আর্কাইভ