লালমোহনে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৯১৫ জন

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৯১৫ জন
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন। এরমধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৭২ জন, আলিম পরীক্ষার্থী ৩৯৯ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ৮ জন এবং এইচএসসি বিএম পরীক্ষার্থী ৪৩৬ জন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি স¤পন্ন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ১৯২ জন, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ৩১৩ জন, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ৪২০ জন, ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৪৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবেন। লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৩৯৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষা দেবেন। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮ জন শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল পরীক্ষা দেবেন। এ ছাড়া ধলীগৌরনগর ডিগ্রি কলেজে কেন্দ্রে ৪৩৬ জন শিক্ষার্থী এইচএসসি বিএম পরীক্ষা দেবেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে স¤পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে ১১ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন, থাকবে ৪ সদস্যের একটি ইনভিজিলেশন টিম। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমও থাকবে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করবো। তবে যেহেতু করোনার প্রকোপ বাড়ছে তাই পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সবাইকে এবং শিক্ষার্থীদের মাস্ক পরতে ও যথাযথ দূরত্ব বজায় রাখতে নির্দেশা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৬:২৬   ২৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে পোল্ট্রি শিল্পে নানা সংকট
লালমোহনে ধর্ষণের অভিযোগ, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লী
নজরুল ইসলাম মিয়া: শুরুর দিনের পাশে থাকা মানুষটিকে বিদায়
লালমোহনে ৩৫০ পিস ইয়াবা ও নগদ ৮৯ হাজার টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী
লালমোহনে ২ মাসেই ধসে পড়ল সড়ক
লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ
ধলীগৌরনগরে বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত
লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভিযোগ



আর্কাইভ